রাত নিশুতি
- লেখক
- ইসমাইল আরমান
- প্রথম প্রকাশ
- ২০১৯
- পৃষ্ঠা
- ১৬০
- বিভাগ
- অয়ন-জিমি
- কোড
- AJS1902
লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত স্টেডম্যান মিউজিয়ামে খুব শীঘ্রি শুরু হতে চলেছে একটি জুয়েল এগজিবিশন। সীমিত সময়ের জন্য সেখানে প্রদর্শন করা হবে দুনিয়ার সবচেয়ে দামি রত্নগুলোর একটি- কুইন অভ দি ওশান নামে এক দুষ্প্রাপ্য নীল হীরা। সেই হীরা দেখতে গিয়েই ঘটল বিপত্তি। অয়ন-জিমি মিউজিয়ামে ঢুকতেই নিভে গেল সব বাতি, বন্ধ হয়ে গেল সব দরজা, হীরার লোভে মিউজিয়ামে হানা দিল সশস্ত্র একদল ডাকাত। শুরু হলো তাদের সঙ্গে ইদুর-বেড়াল খেলা। কী যেন ঠিক মিলছে না... ধীরে ধীরে টের পেল অয়ন-জিমি, ডাকাতির পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনও রহস্য। ওরা কি পারবে তার সমাধান করতে?
অনলাইন অর্ডার শীঘ্রই চালু হচ্ছে।