সেবা বই প্রিয় বই অবসরের সঙ্গী
সেবা প্রকাশনী

হোম › সব বই › অনুবাদ

ক্যাসানোভা
অনুবাদ

ক্যাসানোভা

৳ ১৩২ ৳ ৭৩
লেখক
ডিউক জন, জাকোমো ক্যাসানোভা
পৃষ্ঠা
২৬০
প্রথম প্রকাশ
২০২৬
বিভাগ
অনুবাদ
কোড
ANS2602
ইতালির ভেনিস শহরে জন্ম ক্যাসানোভার, সতেরো শ পঁচিশ সালের দোসরা এপ্রিল। জীবনটা ছিল তাঁর পাগলা হাওয়ার মতো দুরন্ত-উদ্দাম, ধাবমান অশ্বের মতো গতিময়। পাপ-পুণ্যের সীমারেখা ছাড়িয়ে, ন্যায়-অন্যায়ের ভেদাভেদ সম্বন্ধে বিস্মৃত হয়ে মধুসন্ধানী পতঙ্গের মতো উড়ে গেছেন তিনি রমণীর সুরভিত শরীর থেকে শরীরে। প্রেম-ভালোবাসা বলে কি কোন কিছুর অস্তিত্ব ছিল সেখানে? থাকলেও, একটা পর্যায়ে নিষ্ঠুরভাবে হত্যা করেছেন নিষ্পাপ সে-প্রবৃত্তিকে। মন নয়, দৈহিক ক্ষুৎপিপাসাই শেষ পর্যন্ত প্রাধান্য পেয়েছে ক্যাসানোভার কাছে। অন্য সব কিছুকে ছাপিয়ে গেছে রক্ত-মাংস-অস্থি-মজ্জার শরীরটার আদিম আকাক্সক্ষা। সবচেয়ে দামি গবলেটে, দুষ্প্রাপ্য মদিরার মতোই উপভোগ করেছেন তিনি জীবনটাকে। ঘটনাবহুল সেই জীবনকাহিনী শোনার জন্য তৈরি তো আপনি, পাঠক?

অনলাইন অর্ডার শীঘ্রই চালু হচ্ছে।